শিরোনাম
◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:২৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০১

ডেস্ক রিপোর্ট : এক সপ্তাহের ব্যবধানে নতুন আরও দু'টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের প্রজ্ঞাপণ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ দু'টি হচ্ছে- রাজশাহীতে 'শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি' এবং বান্দরবানে 'বান্দরবান বিশ্ববিদ্যালয়'। এ দুটি নিয়ে দেশে এখন মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০১টি।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। তিনি বান্দরবান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।

অন্যদিকে শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বি এম শামসুল হক। তিনি সিঙ্গাপুর প্রবাসী বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।এ দু'টিকে ২৩টি শর্তে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপণ ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকা; বিশ্ববিদ্যালয় স্থাপণ ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১ ও কমপক্ষে ৯ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠনের কথা রয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল খুলনায় খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপণের অনুমোদন দেয় সরকার। অথচ এর আগে নতুন অনুমোদন পাওয়া পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরুই হয়নি।

পুরনো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে সরকার ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। ১১টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে সম্প্রতি সরকারের কাছে নতুন করে সময় চেয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।

যেসব জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এর আগে সরকার সেগুলোতে নতুন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে রাজনৈতিক চাপের মুখে সে সিদ্ধান্ত বারবারই উপেক্ষিত হচ্ছে। পাশাপাশি যেসব জেলায় সরকারি বা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ই নেই, সেসব জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপণের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেটিও নানা কারণে হচ্ছে না। সূত্র : সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়