শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যৌন নির্যাতন ১০ ভাগ বৃদ্ধি

রাশিদ রিয়াজ : গত বছর মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা ১০ ভাগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিকভাবের লাঞ্চিত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে ১৫ ভাগ। একই বছর মার্কিন নৌবাহিনীতে বেশ কয়েকটি গ্রুপ নগ্ন ছবি নিজেদের মধ্যে বিনিময়ের খবর চাঞ্চল্য সৃষ্টি করে। গত বছর ফেসবুকের মাধ্যমে অন্তত ৩০ হাজার ব্যক্তি ম্যারিনেস ইউনাইটেড নামে একটি গ্রুপের মাধ্যমে ১ লাখ ৩১ হাজার নগ্ন ছবি বিনিময় করে। স্পুটনিক

এরপর এক তদন্তে ৭’শ নৌ সেনাকে এবং দেড়’শ রিজার্ভ মেরিন সেনাকে ওই গ্রুপের মাধ্যমে নগ্ন ছবি বিনিময় করার জন্যে চিহ্নিত করা হয়। তবে ৫৫ জন নৌ সেনা এধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে। পড়ে মার্কিন সেনা কর্তৃপক্ষ এধরনের নগ্ন ছবি বিনিময় নিষিদ্ধ করে। একই সঙ্গে মার্কিন বিমান বাহিনীতে যৌন হামলার ঘটনা ৯ ভাগ বৃদ্ধি পেয়েছে

।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ অন্তত ৬ হাজার ৭৬৯টি যৌন নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে। এধরনের ঘটনা মার্কিন বাহিনীর সদস্যদের একে অপরের প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল বলে বলা হচ্ছে। অন্তত ৩২ ভাগ নারী সৈনিক বা কর্মকর্তা যৌন নির্যাতনের বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। আর যৌন হয়রানির কথা স্বীকার করেছেন ৮০ ভাগ।

  • সর্বশেষ