শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার ◈ ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, বা‌র্সেলোনা ম‌্যাচ জিত‌লো ৬-১এ  ◈ হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী? ◈ ইন্টার মিলা‌নের অপরাজিত যাত্রা থামাল এসি মিলান ◈ রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার ◈ বর্ষসেরা পুরস্কারে ফুটবলের ছোঁয়া আনছে আইসিসি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’দিন সমন্বয়ে মিলবে সাত দিন ছুটি!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ দিনের মধ্যে সাত দিনই ছুটি। কাল ২৭ এপ্রিল শুক্রবার ও পরের দিন ২৮ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মহান মে দিবসের ছুটি। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। শুধুমাত্র ৩০ এপ্রিল ও ৩ মে খোলা থাকবে অফিস-আদালত। এই দু'দিন সমন্বয় করা গেলে টানা ছুটি পাওয়া যাবে। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি পাবেন পাঁচ দিনের ছুটি।

এ ছুটির সুবিধা জরুরি সেবা ছাড়া সরকারি দপ্তর, ব্যাংক, বীমা বা বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের একটি অংশের কর্মীরাই পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপভোগ করবে এ ছুটি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, শিল্প ও পোশাক শ্রমিকরা এ ছুটি পাবেন না।

এত লম্বা ছুটি সাধারণত ঈদ ছাড়া হয় না। অনেকেই নাড়ির টানে যাবেন আপন ঠিকানায়। কেউবা যাবেন দূরে কোথাও ঘুরতে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু হয়েছে।

  • সর্বশেষ