শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

ডেস্ক রিপোর্ট : ‘ধর্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখাকে কেন্দ্র করে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি (মামলা নম্বর-৩৫) দায়ের করেন। মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ