শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৯:২৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরক দিয়ে ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

ওমর শাহ: কয়েকমাস আগে এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের এক ফিলিস্তিনিকে হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। পশ্চিমতীরের কুনবা গ্রামে আহমেদ কুনবা নামের এক ফিলিস্তিনির বাড়ি। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মঙ্গলবার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এ সময়ে ঘটনাস্থলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত জানুয়ারিতে নাবলুসের নিকটবর্তী একটি স্থানে ইহুদি যাজককে গুলি করে হত্যা করা হয়েছিল। সেখানে ফিলিস্তিনিদের ভূমি দখল করে তৈরি ইহুদিদের অবৈধ বসতিতে থাকতেন ওই ধর্মযাজক।
এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে যাজক খুনের অভিযোগে আহমেদ কুনবাকে গ্রেফতার করে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনাবাহিনী। কুনবার বাড়ি ধ্বংসের সময় সেখানে বিক্ষোভ দেখিয়েছেন ফিলিস্তিনিরা। বাড়িটি মাটিতে মিশিয়ে দেয়ার কারণে কুনবার পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়