শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি ইঞ্জিনিয়ারকে হত্যাকারী সন্দেহভাজনের ছবি প্রকাশ

লিহান লিমা: ফিলিস্তিনি ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদ ফাদি আল বাতসকে (৩৪) হত্যাকারী এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে মালয়েশিয়া। পুলিশ বলছে, হত্যাকারী এখনো মালয়েশিয়ায়ই রয়েছে।
২১ এপ্রিল কুয়ালামপুরের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় ২ বন্দুকধারী তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, ‘তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সে জানুয়ারিতে মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং এখনো এখানেই ছদ্মবেশে অবস্থান করছে।’ মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জায়িদ হামাদি বলেন, ‘হামলাকারী সম্ভবত একজন ইউরোপিয়ান এবং তার বৈদেশিক গোয়েন্দা সংস্থার সঙ্গে আতাঁত থাকতে পারে।’
গাজার ক্ষমতাসীন দল ‘হামাস’ এবং তার পরিবার এই হত্যাকা-ের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। বাতসের আত্মীয় জামাল আল বাতস বলেন, ‘মোসাদ ফিলিস্তিনের শিক্ষাবিদ এবং বুদ্ধিমান মানুষদের পেছনে লেগে আছে, কারণ তারা জানে বিজ্ঞানীদের দ্বারাই ফিলিস্তিন স্বাধীন হবে।’ হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেন, ‘এটি মোসাদের দ্বারা হওয়া একটি ভয়াবহ হত্যাকা-।’
ড্রোনের ডিজাইনার এবং ব্রিটিশ-মালয়েশিয়া ইনস্টিটিউটের লেকচারার বাতস ১০ বছর ধরে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন। আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়