শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটে ভারত – পাকিস্তান ১৬ জুন মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের (২০১৯) ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চিরপ্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার এখবর জানিয়েছেন।

লন্ডনে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিসিসিআই চাইছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন সময় রাখতে। যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। আইসিসির কার্যকরী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে গতকাল মঙ্গলবার।

আগামী বছর আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ফাইনাল হবে ১৯ মে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথমে ঠিক ছিল ৪ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর ১৬ জুন ম্যাঞ্চেস্টারে হবে ক্রিকেটের মহা ডার্বি।

এর আগে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’বারই জিতেছিল ভারত। বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়