শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে ভোটার হতে চান প্রবাসীরা

সাজিয়া আক্তার: রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই প্রবাসীদের। তাই অবিলম্বে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের। সেই সাথে প্রবাসীদের স্মার্টকাডের আওতায় আনার দাবি জানায় তারা।

মধ্যপ্রাচ্য দেশ কুয়েতে বসবাস প্রায় ৩ লাখ বাংলাদেশির। নিয়মিত রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে স্বচল রেখেছেন এসব প্রবাসীরা। এখানে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক কমিটিও, অথচ ভোটার হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই সব প্রবাসীর। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার হতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান এসব বাংলাদেশির।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলেন, আমরা যারা কুয়েতে আছি আমরা যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হই। বিশ্বের যে কোনো দেশে যত বাংলাদেশিরা আছে তাদের সকলকে ভোটার করে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। অনেক প্রবাসী সঠিক সময় দেশে যেতে পারে না এবং নিবন্ধিত হতে পারে না ভোটার তালিকায়। সে হিসেবে আমাদের দাবি থাকবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে তারা যেনো দূতাবাসের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকার অধিকার দেন।

একই আহ্বান বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদেরও। কুয়েতে-বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য লোক এখন বিদেশে অবস্থান করছেন। তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে তাদের মৌলিক অধিকার খর্ব হবে বলে আমি মনে করি।

যমুনা টিভি থেকে মনিটর

  • সর্বশেষ