শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান

রাশিদ রিয়াজ : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ হামলাকে ‘অপরাধমূলক ও অমানবিক’ বলে এর নিন্দা জানিয়েছেন। গতকালের ওই হামলায় অন্তত ৫৭ ব্যক্তি নিহত ও ১১৯ জন আহত হন।

রোববার রাতে এক বিবৃতিতে কাসেমি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, এ অঞ্চলের দেশগুলোসহ গোটা বিশ্ব থেকে সব ধরনের সন্ত্রাসবাদের মূলোৎপাটন হবে বলে তেহরান আশা করছে। এজন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। ইরানের এ মুখপাত্র কাবুলে রোববারের হামলায় নিহতদের পরিবারবর্গসহ আফগান সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান।

রোববার সকালে কাবুরের দাশতে বারচি এলাকায় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় উগ্র জঙ্গিরা। হামলার সময় আফগান জনগণ তাদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মাদ দাউদ আমিন জানান, বিস্ফোরক-ভর্তি বেল্ট পরিহিত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়