শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল রেকর্ডের যে তালিকায় সেরা দশেও নেই মেসি

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। বিশ্বের তাবৎ ফুটবলভক্তরা মেসি ও রোনালদোকে নিয়ে দু’ভাগে বিভক্ত। কেননা, ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় তারকাকে বর্তমান সময়ের সেরা খেলোয়ার মনে করে থাকেন। তবে সবদিক বিবেচনা করে দেখা যায় মেসির অবস্থান রোনালদোর চেয়ে বেশ ওপরের দিকে।

ফুটবলের যত প্রকার রেকর্ড আছে তার প্রায় সবকটি রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বর্তমানে মেসি অধিকাংশ রেকর্ডেই শীর্ষে রয়েছেন। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন লিওনেল মেসি। দেশের জার্সিতে ৬১ গোল করেছেন এলএমটেন।

তবে গোল করার একটা রেকর্ডে সেরা দশেই নাম নেই বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের কিংবা গোলরক্ষকদের বোকা বানিয়ে অহরহ গোল করেছেন এবং করেই চলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার হয়ে সর্বাধিক ৫৪০ গোলের রেকর্ডও গড়েছেন। কিন্তু, ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের সেরা ১০ জনের তালিকাতে নেই মেসির নাম।

এখন পর্যন্ত ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি ফ্রি-কিকে ৪০টি গোল পেয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনার জার্সি গায়ে ৬টি এবং ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সিতে ৩৪টি গোল করেছেন মেসি।

আর সেরা ১০ ফ্রি-কিক গোলদাতার তালিকায় জায়গা করে নিতে মেসির প্রয়োজন এখনো ১৯টি গোল। এবং শীর্ষস্থান নিজের করে নিতে আরো প্রয়োজন ৩৭টি গোল। যদিও মেসির ঝুলিতে বার্সা এবং লা-লিগার ইতিহাসে সর্বাধিক ৩৭২ গোল করার রেকর্ডও রয়েছে।

ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করা সেরা ১০ জন খেলোয়াড় হলেন-
১. জুনিনহো (ব্রাজিল) ৭৭
২. পেলে (ব্রাজিল) ৭০
৩. ভিক্টর লেগরোতাগলি (আর্জেন্টিনা) ৬৬
৪. রোনালদিনহো (ব্রাজিল) ৬৬
৫. ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড) ৬৫
৬. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা) ৬২
৭. জিকো (ব্রাজিল) ৬২
৮. রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস) ৬০
৯. রোজারিও চেনি (ব্রাজিল) ৫৯
১০. মার্সেলিনহো (ব্রাজিল) ৫৯

  • সর্বশেষ