শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দখলদার সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত ও আহত ৭০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের গুলিতে অন্তত ৪জন ফিলিস্তিনি নিহত হয়েছে ও আরো ৭০০ জন আহত হয়েছে। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ করতে গিয়ে এসব ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. হানী আবদিন এর বরাতে জানানো হয়েছে।

গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের জাতীয় ভূমি দিবস উপলক্ষে গাজাবাসী ওইদিন থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এবং আগামী ১৫ মে চলমান বিক্ষোভ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী ১৫ মে ফিলিস্তিনের নাকাব দিবস পালন করা হবে।

উল্লেখ্য, ৭০ বছর আগে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা নাকাবা দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ১৯৪৮ সালের ওই দিনে অন্তত সাত লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করে ইসরাইল প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে উদ্বাস্তু ফিলিস্তিনিরা ইসরায়েলের বাধারমুখে আর নিজ ভূমিতে ফিরতে পারেনি। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়