শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হাতে নানা অপশন; আমেরিকাকে অনুতপ্ত হতে হবে: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানে হাতে নানা অপশন রয়েছে এবং পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমেরিকাকে অনুতপ্ত হতে হবে। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে নিশ্চিতভাবে ইরান ও আন্তর্জাতিক সমাজের কাছ থেকে আমেরিকাকে অপ্রীতিকর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছে জাওয়াদ জারিফ সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্যোগে টেকসই শান্তি বিষয়ক বৈঠকে যোগ দিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক শহরে গেছেন।

জাওয়াদ জারিফ বলেন, মার্কিন সরকার বিশেষ করে ট্রাম্প প্রশাসন তাদের প্রতিশ্রুতির ওপর অটল থাকতে ব্যর্থ হয়েছে। এখন ইউরোপীয় স্বাক্ষরকারীদের ওপর অনেক কিছু নির্ভর করছে এবং তাদের উচিত ওয়াশিংটনকে এ সমঝোতা মেনে চলতে বাধ্য করা। কিন্তু ইউরোপের দেশগুলো আমেরিকার ওপর চাপ সৃষ্টি করছে না।

জাওয়াদ জারিফ বলেন, যদিও ইউরোপের দেশগুলো এখনো পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার প্রস্তাব দেয় নি তবে এ ধরনের প্রস্তাব দিলে ইতিবাচক জবাব পাবে না। কারণ পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে বিবেচনা করার কিছু নেই। পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়