শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের স্ত্রী ও কন্যার সম্মানে হায়দরাবাদের উপহার

স্পোর্টস ডেস্ক : এগারোতম আইপিএল খেলতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতে রয়েছেন। এবার তিনি প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছেন। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাতটি আসর। তবে সাকিবের সাথে ভারতে আছেন তার স্ত্রী উম্মে শিশির ও কন্যা আলাইনা।

সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ তার স্ত্রী ও কন্যাকে উপহার হিসেবে নাম সংবলিত জার্সি দিয়েছে। এই জার্সির ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবিতে দেখা যায় একটি জার্সির পেছনে লেখা উম্মে। আরেকটি জার্সির পেছনে লেখা আলাইনা।

এবারের আইপিএলে সাকিব হায়দরাবাদের হয়ে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে। নয় উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে সাকিব আল হাসান চার ওভার বল করে ২৩ রান দিয়ে দুইটি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়