শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ ব্যয়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হচ্ছে

যতীন সরকার : শিক্ষা ক্ষেত্রে অর্থ বরাদ্দ করতে হবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে অর্থ বরাদ্দ করলেই যে শিক্ষার মান বৃদ্ধি পাবে, এ রকম মনে করারও কোন কারণ নেই। আমি দেখেছি যে, প্রচুর অর্থ বরাদ্দ করে প্রতিষ্ঠান গুলোতে বড় বড় ভবন তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুল গুলো একেবারেই নড়বড়ে ছিল, বৃষ্টি হলেই জল পড়ত। কিন্তু তারপরও সেখানে শিক্ষা যেটা দেয়া হত সেটা অনেক উন্নত মানের ছিল।

বর্তমানে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অতো মান সম্মত শিক্ষা দেয় বলে আমার মনে হয় না। সতুরাং আমরা বলতে পারি না যে, অর্থ ব্যয়ের ফলে শিক্ষা উন্নত হয়েছে। বরং শিক্ষার অবনতি হচ্ছে। আসলে বর্তমানে অর্থ ব্যয়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হচ্ছে, শিক্ষা নয়। কাজেই শিক্ষার জন্য অর্থ বরাদ্দ অবশ্যই করতে হবে। তবে সেই অর্থ দিয়ে শিক্ষকরা যাতে স্বচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে সেটার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার উপকরণ বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

পরিচিতি : শিক্ষাবিদ/মতামত গ্রহণ : এইচ. এম. মেহেদী/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়