শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ মার্চ ঢাকার মহাসমাবেশে ৩০০ আসনে দলের প্রার্থী মনোনয়ন দেবেন এরশাদ

রফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২৪ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে ৩০০ আসনে দলের প্রার্থী দেওয়ার ঘোষণা দেবেন। এই ৩০০ আসনের মধ্যে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীরাও থাকবেন বলে জানা যায়।

মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নানা প্রস্তুতি শুরু করেছে। দলটির নেতারা এই সমাবেশে ৩ থেকে ৫ লাখ লোক জড়ো করতে সারাদেশে ছুটে বেড়াচ্ছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, ঢাকা মহানগর ও এর পাশের জেলাগুলো থেকে অন্তত ২ থেকে ৩ লাখ নেতাকর্মী জড়ো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইতোমধ্যে এ ঘোষণা বিভিন্ন জনসভায় দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়