সুশান্ত সাহা : রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে পাঁচদোনা নরসিংদী পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিআরটিসি শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে। রোববার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকার জোয়ারসাহারা বিআরটিসির ডিপোতে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূঁইয়া ।
ফরিদ আহম্মেদ ভূঁইয়া বলেন, রাজধানীতে প্রবেশে সবচেয়ে সহজ পথ হিসেবে এ পথটি ব্যবহার করা হয়ে থাকে। এ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রী সাধারণ নিরাপদে এবং অল্প খরচে যাতায়াত করতে পারবে। প্রাথমিকভাবে ৬টি এসি বাসের মাধ্যমে মিরপুর ১২ নম্বার থেকে পাঁচদোনা নরসিংদী পর্যন্ত আপ-ডাউন ৮২কিলোমিটার রুটে যাত্রীসেবা প্রদান করা হবে। পরবর্তীতে বাস সংখ্যা বাড়ানো হবে চাহিদা অনুযায়ী।
বিআরটিসি সূত্র জানায়, মিরপুর -১২ বিআরটিসির ডিপোতে থেকে যাত্রা শুরু করবে এবং পাঁচদোনা বাস ষ্টান্ড থেকে সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে। প্রতি ৩০ মিনিট পরপর মিরপুর-১২ বিআরটিসির ডিপোতে থেকে যাত্রা শুরু করে ইসিবি চত্তর হয়ে কালশি- কুড়িল বিশ্বরোড- ৩০০ ফিট-নিলা মার্কেট-কাঞ্চন ব্রীজ হয়ে গাউছিয়া হয়ে পাঁচদোনা যাবে।
আরদিকে পাঁচদোনা থেকে মাধবদী হয়ে বানটি-গাউছিয়া-কাঞ্চন ব্রীজ-নিলা মার্কেট-৩০০ ফিড দিয়ে - কুড়িল বিশ্বরোড় হয়ে - মিরপুর -১২ বিআরটিসির ডিপোতে গিয়ে থামবে। এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০০ টাকা।
এসময় জোয়ারসাহারা বিআরটিসি’র বাস ডিপোর অপারেশন ম্যানেজার মনিরুলজ্জামান, বিআরটিসির শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আব্দুল কাদের জিলানী , বিআরটিসির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্তা সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, আজহারুল ইসলাম শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।