শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনএইড’কে তদন্তের আওতায় আনার আহ্বান সাবেক নারী কর্মীর

লিহান লিমা: যৌন হয়রানি ইস্যুতে জাতিসংঘের ত্রাণ সংস্থা-ইউএনএইড এর কার্যক্রম স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির সাবেক সদস্য মালায়া হার্পার। তিনি আরো জানান, সংস্থাটিকে কাজ করার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন।

মালায়া হার্পার এখন বয়োবৃদ্ধ নারীদের অধিকার বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইডব্লিউসিএ’তে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘জাতিসংঘের এই সংস্থাটিতে পুরুষই সর্বসেবা। উচ্চপদস্থ পুরুষ কর্মকর্তাদের অধিনস্তদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক, তাদের হয়রানি করা একটি রীতিতে পরিণত হয়েছে। ইউএনএইড কিভাবে যৌন হয়রানির বিষয়গুলো সমাধান করে তা তদন্ত করা জরুরি হয়ে পড়েছে।’

হার্পার ১০ বছর ধরে ইউএনএইড এ কাজ করেছিলেন। ২০১৩ সালে সংস্থাটির নির্বাহি পরিচালক লুইস লরেস এর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। হার্পার বলেন, আমি তখন কোন অভিযোগ দেই নি কারণ আমি জানতাম এতে কোন লাভ হবে না। কারণ এর আগে আমার অনেক সমকর্মীকে এরুপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু অভিযোগ দিয়েও তারা কোন ফলাফল পান নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে এর কারণে ইউএনএইড অনেক নারী কর্মী হারাচ্ছে। মানবাধিকার ও নারী অধিকার রক্ষার দায়িত্বে থাকা এমন একটি সংস্থাকে অবশ্যই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়