শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে ধর্ষণের শিকার হন প্রতি ১০ জনে একজনের বেশী নারী

আসিফুজ্জামান পৃথিল : ইউরোপের দেশ ফ্রান্সে প্রতি ১০ জনে একজনের বেশী নারী জীবনে অন্ততপক্ষে একবার ধর্ষণের শিকার হন। শুক্রবার যৌন নিপিড়নের উপর প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সারা পৃথিবীতে যৌন কেলেংকারীর খবর ফাঁস যখন আলোড়ন তুলেছে ঠিক তখনই এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো।

মোট ২ হাজার ১৬৭ জন নারীর ওপর এই জরিপ চালানো হয়। এর মধ্যে ১২ শতাংশ নারী জানান, তাঁদের জীবনের কোন এক পর্যায়ে তাঁরা সহিংস যৌন মিলনে বাধ্য হয়েছেন। এটিই ফ্রান্সে ধর্ষণের আইনগত সংজ্ঞা। এর মধ্যে ৫ শতাংশ বলেছেন, তাঁরা জীবনে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ শতাংশ নারী নিজেদের সঙ্গীর দ্বারা, ১৯ শতাংশ পরিচিতজনদের দ্বারা এবং ১৭ শতাংশ অপরিচিতদের দ্বারা ধর্ষিত হয়েছেন। এই নারীদের অর্ধেকই শিশু আর কিশোরী অবস্থায় ধর্ষণের শিকার হয়েছেন। আর ৪২ শতাংশ নারীই তাঁর নিজের বাড়িতেই যৌন নির্যাতনের শিকার হন।

এই নারীদের মাত্র ১৫ শতাংশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ৫ জনের মধ্যে ১ জন ধর্ষিতা নারী আত্মহত্যার চেষ্টা করেন। এই অনলাইন জরিপটি ৬ থেকে ১৬ ফেব্রুয়ারী ১৮ বছরের ঊর্ধের নারীদের মধ্যে পরিচালিত হয়। - দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়