শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই এক মাসের মধ্যে ট্রাম্পের সাথে দেখা করবেন ৩ আরব দেশের নেতারা

আসিফুজ্জামান পৃথিল : দুই এক মাসের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন ৩ আরব দেশের শীর্ষ নেতারা। আগামী মার্চ-এপ্রিল নাগাদ ট্রাম্পের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাবেন সৌদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামেদ আল থানি। যুক্তরাষ্ট্রের সরকারী কর্মকর্তাদের সূত্রে একথা জানা গেছে।
এই সময়ে যুক্তরাষ্ট্র এই উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে চলা কোন্দল নিরসনে আলেচনা চালাবে। এই আলেচনায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি সহযোগিতা সম্মেলনের প্রস্তাব দেবে। এখানে মধ্যপ্রাচ্যের শান্তি অবস্থা এবং ইরান নিয়েও আলেচনা হবে।
গত বছরের জুন মাসে সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সন্ত্রাসবাদে মদদ দেয়া এবং ইরানের সাথে সম্পর্ক রাখার দায়ে কাতারের সাথে সম্পর্কচ্ছেদ করে। দোহা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। -ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়