শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। তিনি ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহর বড়ো ভাই। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির ছিলেন।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। জটিল ডায়েবেটিস ও প্রচণ্ড শ্বাসকষ্টসহ জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমিরের দায়িত্ব পালন করেন। পরে তিনি পর পর কয়েক বার স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়