শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাশন শো’তে উপস্থিত হয়ে চমকে দিলেন ব্রিটিশ রানী এলিজাবেথ

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ অনেকটা হঠাৎ করেই উপস্থিত হয়েছেন লন্ডনের ফ্যাশন সপ্তাহের অন্তিম লগ্নে। হালকা নীল স্যুট পরিহিত ৯১ বছর বয়সী রানীর উপস্থিতিতে অন্য মাত্রা পায় অনুষ্ঠানটি।

ফ্যাশন ডিজাইনার রিচার্ড কুইনের নির্দেশনায় রংবেরঙের পোশাক পরিহিত বিভিন্ন মডেলদের উপস্থিতিতে
অনুষ্ঠানটির শেষ পর্যায়ে ‘কুইন এলিজাবেথ দুই’ অ্যাওয়ার্ড তুলেন দেন রানী।

এ প্রসঙ্গে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আনার লক্ষ্যেই এ পুরষ্কার দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ব্রিটিশ ফ্যাশন জগতে অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে।

পুরস্কারপ্রাপ্তির পর রিচার্ড প্রসঙ্গে লন্ডন ফ্যাশন উইকের ওয়েবসাইটে বলা হয়, শুধুমাত্র নারীদের জন্য তার এ সংগ্রহ খুবই সাহসিকতাপূর্ণ। একই সাথে নারীদের সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়