শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৮ সালের শেষ দিকে ফোর-জি হ্যান্ডসেটের ঘাটতি থাকবে না: মোস্তাফা জব্বার

ইমতিয়াজ মেহেদী হাসান: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা ফোর-জি নেটওয়ার্ক পেয়েছি, ব্যবহারের জন্য যে ডিভাইস দরকার, সিদ্ধান্ত নিয়েছি, সরকারের যে সেবা জনগণের কাছে পৌঁছাবে সেগুলো মোবাইল ফোন প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে। ডিভাইস দরকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার ক্ষেত্রে। যতো দ্রুত সম্ভব প্রত্যেক শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেবো। সবার হাতে ডিভাইস তুলে না দিলে হবে না।

তিনি বলেন, আগামী এক-দু’মাসের মধ্যে আরো দুই-একটি মোবাইল ফোন কারখানা উদ্বোধন করা হবে। হয়তো এই মুহূর্তে ফোর-জি হ্যান্ডসেটের ঘাটতি মিটবে না, তবে ২০১৮ সালের শেষ দিকে এ ঘাটতি থাকবে না। আমি আশা করবো, ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহার করা হলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র ফোর-জির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ২২ তারিখ একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন। সিম রিপ্লেসমেন্টে যে অর্থ নেওয়া হচ্ছে তা নিয়ে সেদিন আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

অনুষ্ঠান আয়োজকরা জানান, বাংলাদেশে আজ (মঙ্গলবার) থেকে একযোগে দেশের ৬৪ জেলায় ফোরজি সুবিধা পাচ্ছে গ্রাহকরা। চালুর প্রথমদিন (মঙ্গলবার) সকালে ইউজার সংখ্যা ছিল ৩০ হাজার।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ রবি ও এয়ারটেলের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়