শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে না খেলায় ইরানি কুস্তিগীর ৬ মাস নিষিদ্ধ

রাশিদ রিয়াজ : গত নভেম্বরে পোলান্ডে অনুষ্ঠিত ইউ-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইসরায়েলের কুস্তিগীরের সঙ্গে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্যে রুশ কুস্তিগীরের সঙ্গে ইচ্ছে করে হেরে যাওয়ার কারণে দি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ইরানের কুস্তিগীর আলীরেজা কারিমিকে ৬ মাসের জন্যে নিষিদ্ধ ঘোষণা করেছে। বিধি ভঙ্গের কারণে তার কোচ হামিদরেজা জামসিদিকেও দুই বছরের জন্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ওই কুস্তি আসরে ইরানের আলীরেজা রুশ কুস্তিগীর আলীখান ঝাবরাভিলভের কাছে কোয়ার্টার ফাইনালে ইচ্ছে করে হেরে যান। এজন্যে আলীরেজার কোচ তাকে উদ্বুদ্ধ করেন। আলীখানের সঙ্গে জিতলে আলীরেজাকে খেলতে হত ইসরায়েলের কুস্তিগীরের সঙ্গে। ইরানের অনেক খেলোয়াড় ইসরায়েলের আগ্রাসী মনোভাব, ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতনের কারণে দেশটির খেলোয়াড়দের সঙ্গে খেলতে অস্বীকার করে থাকে। ইরান সরকার অবশ্য আলীরেজাকে বীরোচিত সম্বর্ধনা দেয়। ২০০৪ সালে বেইজিং অলিম্পিকে ইসরায়েলি সাঁতারু থাকায় একই সুইমিংপুল থেকে সরে দাঁড়ান ইরানের সাঁতারু। একই বছর এথেন্স গেমসে ইরানি জুডোকা ইসরায়েলে জুডোকার সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান। ১৯৮৩ সালে ইউক্রেনের কিয়েভে সর্বশেষ ইরান ও ইসরায়েলের কুস্তিগীরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়