শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব আখতার পিসিবির শুভেচ্ছা দূত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের শুভেচ্ছা দূত ও চেয়ারম্যানের উপদেষ্টা হলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। তার নিয়োগদানের বিষয়টি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় পিসিবিকে ধন্যবাদ জানিয়ে শোয়েব আখতার বলেন, আমাকে এই পদের জন্য নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। খেলার সময় যে আন্তরিকতা দিয়ে খেলেছি, এখনও তাই থাকবে। আবারও ধন্যবাদ।

জাতীয় দল থেকে অবসরের পর থেকে বরাবরই পিসিবি প্রধান নাজাম শেঠীর সমালোচনা করে এসেছেন শোয়েব আখতার। ২০০৩ সালে পাকিস্তানের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণ হিসেবে, তৎকালীন বোর্ড প্রধান নাজাম শেঠিকে দায়ি করেন তিনি। এছাড়া ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বাজে ফলাফলের পরেও, বোর্ড কর্তা ও ক্রিকেটারদের দোষারোপ করেন ৪২ বছর বয়সী শোয়েব।

তবে সাম্প্রতিক সময়ে পিসিবি বসের সঙ্গে তার সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। তারই ফলশ্রুতিতে দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন সাবেক এই পেসার। তবে তার কাজের পরিধি কি হবে তা এখনো জানানো হয়নি পিসিবির পক্ষ থেকে।

  • সর্বশেষ