শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্কালের সঙ্গে ঘর-সংসার, উদ্ধার মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধা

অতনু সিংহ : মৃত স্বামী ও কন্যার কঙ্কালের সঙ্গে ঘর-সংসাররত মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ইন্দোনেশিয়ার চিহামি শহরের ৭৭ বছর বয়সী নেনেঙ হতিদজাহ কঙ্কালগুলির সামনে সাজিয়ে রাখতেন খাবার। তাঁর বিশ্বাস ছিল, মৃত কঙ্কালগুলি পুণ:রায় প্রাণ ফিরে পাবে, ‘পুনর্জীবিত’ স্বামী ও কন্যাকে নিয়ে ঘর করতে পারবেন তিনি। নিউজ ১৮এর প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার এক মেডিক্যাল অফিসারের তৎপরতায় কঙ্কালগুলিকে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন। স্বামী ও কন্যার শোকে অবসাদগ্রস্থ বৃদ্ধার মানসিক চিকিৎসাও শুরু হয়েছে।

ইন্দোনেশিয়ার পুলিশ সূত্র জানায়, গত বছর ডিসেম্বরে তার ৮০ বছর বয়সী স্বামী মারা যান। আর ৫০ বছর বয়স্কা মেয়ে মারা গিয়েছেন ২ বছর আগে। সম্প্রতি এক মেডিক্যাল অফিসার একটি আবাসনে রুটিন পরিদর্শনে গিয়ে টের পান, একটি ফ্ল্যাট থেকে পারফিউমের গন্ধের সঙ্গে উটকো পচা গন্ধ ভেসে আসছে। এরপর তিনি ওই ফ্ল্যাটে ঢুকতে চাইলে বৃদ্ধা তাঁকে বাধা দেন। তখন স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে তিনি ওই ফ্যাটে ঢুকে আবিস্কার করেন, তার বেড রুমে দুটি কঙ্কালকে কাপড়ে মুড়ে রাখা হয়েছে। বৃদ্ধার ফ্ল্যাট থেকে অসংখ্য পারফিউমের বোতল উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ব্ল্যাক ম্যাজিকের প্রবণতা বাড়ছে। এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কোন সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়