শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল মেহেদীর ‘কেউ তো ছিল’

আবু সুফিয়ান রতন : একজন তরুণের সাথে দেখা হয় তারই ছোট বোনের নাচের শিক্ষকের সাথে। এরপর পরিচয়, এরও পর প্রণয়। সময়ের বাস্তবতায় তরুণ চলে যায় প্রবাস জীবনে। দীর্ঘ বছর পর আবার দেশে ফিরে আসে। ভাগ্নীকে নাচের স্কুলে নিয়ে যায়। আবার দেখা হয়ে যায় পুরানো সেই প্রিয় মুখটির সাথে। তরুণ হাতরে বেড়ায় পুনারো সেই দিনের স্মৃতি। এমনই একটি ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘কেউ তো ছিল' গানের মিউজিক ভিডিও। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস।

‘কেউ তো ছিল খুব গোপনে/ তোমার মনের কাছে’ এমন কথার নতুন গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন আবেগী কন্ঠ শিল্পী সোহেল মেহেদী। দেড় যুগেরও বেশী সময় ধরে যিনি বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৬টি একক অ্যালবাম। তরুণ মুন্সীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন তরুণ মুন্সী এবং রোমান । গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। গানটির ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। ডিওপি ছিলেন কামরুল ইসলাম। গানটি তে সোহেল মেহেদীর সাথে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিছাকে। আছেন শিশু শিল্পী সায়মা ও।

গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন- প্রতিটি মানুষের জীবনেই প্রেমের স্মৃতি থাকে। ‘কেউ তো ছিল’ গানের ভিডিওতে একজন প্রেমিকের অতীত এবং বর্তমানকে তুলে ধরা হয়েছে। আর গানটির মাঝেও আছে গভীর আবেগ। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি।

ঢাকার অদূরে আমিন বাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ‘কেউ তো ছিল’ গানটি আগামী পহেলা ফেব্রুয়ারী ২০১৮ ডিএমএস এর ইউটিউবে প্রকাশিত হবে। পাশাপাশি গানটি শ্রোতারা শুনতে পাবেন ধ্রুব মিউজিক স্টেশনের ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

  • সর্বশেষ