শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ তারিখ রায় যেন জনগণের পক্ষে আসে

অপু উকিল : আমরা সবসময় দেখে আসছি, বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিজেদের স্বার্থে আদালতকেও অবমাননা করে। আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়ার অবৈধভাবে থাকা বাড়ি ছাড়তে হয়েছিল। কিন্তু তিনি বাড়িটি ছাড়তে চাননি। তখন আদালতের নির্দেশে সরকারি লোক বাড়িটি উচ্ছেদ করতে গিয়েছিলেন। সেসময় তিনি একটি নাটক সাজিয়ে ছিলেন। বাড়ি থেকে বের হতে চাননি। এখন আবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে তিনি তাল বাহানা করছেন। জনগণ তার সকল দুর্নীতি বুঝে গেছে। তারা এখন খোঁজছে, এই জিয়া অরফানেজ ট্রাস্ট কোথায় ছিল? এটি একেবারেই ভুয়া একটি প্রতিষ্ঠান ছিল। ভুয়া প্রতিষ্ঠানের নামে তিনি জনগণের টাকা অত্মসাৎ করেছেন। যার জন্য আদালতে তার নামে মামলা হয়েছে। মামলাটি সঠিক ছিল বলে, তিনি ভয়ে আদালতে হাজিরা দেননি। হাজিরা না দিয়ে তিনি কালক্ষেপণ করছিলেন। আদালত তার সাথে মামলা নিয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু তার তালবাহানায় আদালত তাকে হাজিরা দিতে বাধ্য করে। এখন সব স্বাক্ষী প্রমাণের পর আগামী ৮ ফেব্রুয়ারী রায়ের সিদ্ধান্তে গিয়েছে। এই রায় নিয়েও তারা দেশকে সংঘাতের দিকে নিতে চায়। বেগম জিয়া তার স্বার্থে জনগণকে মাঠে নামাতে চায়। কিন্তু তিনি জানেন না যে, জনগণ বোঝে গেছে তিনি একজন দুর্নীতিবাজ। জনগণের টাকা আত্মসাৎ করে তিনি বিদেশে ব্যাংক ব্যালেন্স করেছেন। আমরা তার উপযুক্ত সাজা চাই। আমরা চাই জনগণের পক্ষে রায় আসবে। কারণ, যে টাকা তিনি আত্মসাৎ করেছেন, তা জনগণের টাকা। জনগণকে খুশি করতে হলে তাদের পক্ষে রায় দিতে হবে।
পরিচিতি : সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়