শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই মেলায় আনলে আইনগত ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আনিস রহমান : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই-পুস্তক মেলায় না আনার অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, যদি কেউ এমন বই আনে তাহলে বাংলা একাডেমির গঠিত কমিটি এবং ডিএমপির সদস্যরা এগুলো শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশের সদস্যরা বইগুলো শনাক্তে নজরদারি করবে।

আজ মঙ্গলবার বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রবেশ গেটে আর্চওয়ে লাগানো হবে। এ ছাড়াও পুলিশের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের তল্লাশি করবে। নিরাপত্তার স্বার্থে মেলায় আগতদের ভ্যানেটি ব্যাগ, ব্যাকপ্যাক, ধারালো অস্ত্র এবং দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না।

একুশে বইমেলার নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার ভেতর ও চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মেলায় প্রবেশ ও বাহিরে আলাদা গেট থাকবে যাতে দর্শনার্থী বের হওয়ার সময় শ্লীলতাহানি কিংবা ধাক্কাধাক্কির ঘটনা না ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়