শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে যেতে চান মালালা

ডেস্ক রিপোর্ট :  ভারতীয়দের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে অভিভূত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। তাই দেশটি সফরে যেতে ও সেখানকার কিশোরীদের জন্য করার কাজ আগ্রহ দেখিয়েছেন তিনি।
নারী শিক্ষা আন্দোলনে সক্রিয় হওয়ার কারণে মাত্র ১৫ বছর বয়সে তালেবানের গুলি খেয়েও প্রাণে বেঁচে গেছেন ২০ বছর বয়সী মালালা। বর্তমানে জাতিসংঘের শান্তিদূত হিসেবে কাজ করছেন মালালা। মালালা বলেন, এরই মধ্যে তিনি ভারত সম্পর্কে অনেক কিছু জেনেছেন। তিনি ভারতীয় সিনেমা ও নাটকেরও একজন বড় ভক্ত। চান দেশটির সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে আরও জানতে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা এসব কথা বলেন। মালালা বলেন, ভারতে তিনি তাঁর গুলমাকাই নেটওয়ার্কের কার্যক্রম সম্প্রসারণ করতে পেরে খুবই আনন্দিত। স্থানীয় লোকজনের সঙ্গে তিনি কাজ করতে চান, কেননা তাঁরা স্থানীয় বিষয়-আশয় ভালো বোঝেন এবং সমস্যা সমাধানে পরামর্শ দিতে পারবেন।
মালালা বলেন, তিনি পাকিস্তানের কিশোরীদের নিয়ে যেমন চিন্তিত, তেমনি চিন্তিত ভারতের কোটি কোটি কিশোরীদের নিয়ে।

  • সর্বশেষ