শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অহিদ উদ্দিন মুকুল, নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে বাসচাপায় সাহাব উদ্দিন (৫০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন।

সোমবার দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে উপকূল এক্সপেস নামে একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক ও সাহাব উদ্দিনসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

অন্যদিকে, সদর উপজেলার বারাহীপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় রাহাত হোসেন (৯) নামে একটি শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হোসেন সদর উপজেলার বারাহীপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়