শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৫৭ সালে সানগ্লাস পরে পৃথিবীতে এসেছিল এলিয়েন: দাবি বিশেষজ্ঞদের

উপল বড়ুয়া: ১৯৫৭ সালের অক্টোবরে ইতালির ফ্রাঙ্কেভিলার আদ্রিয়াটিক উপকূলে একটি আশ্চর্যতম ঘটনা ঘটেছিল। একদল মহাকাশ ও সমাজবিজ্ঞানি দাবি করছেন, ঐ সময় ইউএফও (আন-আইডেন্টিফাইউ ফ্লাইং অব্জেক্ট) বা আকাশ যানে চড়ে এক এ্যালিয়েন পৃথিবীতে এসেছিল চোখে সানগ্লাস পরে।
নিজের চোখকে রক্ষা করতে এ্যালিয়েনটি চোখে সানগ্লাস পড়েছিলেন বলে দাবি বিজ্ঞানীদের। মানুুষের মতো দেখতে এ্যালিয়েনরা প্রায়ই পৃথিবীতে আসতো। ‘ইউএফও কন্টাক্ট্স ইন ইতালি’ নামে একটি নতুন বইয়ে পিনত্তি বলেন, তারা কেবল মানুষের বন্ধুত্বই চায় বলে জানিয়েছেন ইতালির ন্যাশনাল ইউএফও সেন্টারের প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়স্ক গবেষক ড. রবার্তো পিনত্তি।
বইটিতে এ্যালিয়েনের চোখে পরা একটি চটকদার ছবিও ছাপা হয়েছে। ডায়ামিটারের হিসাবে ইউএফও-টি ছিল ২৪ মিটার লম্বা এবং এর কেবিন কন্ট্রোল ছিল ১০ মিটারের। বইটিতে ইউএফও’র দু’টি বিরল ছবি ছাপা হয়েছে। প্রথম বারের মতো ছবি দু’টি মানুষের গোচরে আসবে। ব্রিটিশ ইউএফও এসোসিয়েসনের ডিরেক্টর এবং ইনভেস্টিগেটর ফিলিপ ম্যান্টেল ছবি দু’টি নিয়ে ইন্ডি ১০০ পত্রিকাকে বলেছেন, ‘ ইউএফও সম্পর্কে আমাদের মনকে খোলা রাখতে এবং সংশয়ী হতে হবে। ইন্ডি১০০

  • সর্বশেষ