শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৭:১২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে চাপে ফেলতে মহাসাগরে ঘাঁটি গড়ছে ভারত

তানভীর রিজভী : ভারত মহাসাগরে অবস্থিত সেশেলস দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত। দ্বীপ রাষ্ট্র সেশেলসের সঙ্গে ভারতের এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। খবর এনডিতিভি।

এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, ‘ভারত ও সেশেলস যৌথ উদ্যোগে অ্যান্টি-পাইরেসি অপারেশন চালাতে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর ফলে অবৈধভাবে মাদক ও মানব পাচারের মত ঘটনা আটকানো সম্ভব হবে।’

জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্যানি ফরে জানান, ‘এই প্রজেক্ট সিশেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের পার্টনার হতে পেরে আমরা গর্বিত।’ ২০১৫ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময়ই এই চুক্তি হয়েছিল। পরে কিছু সমস্যার জন্য সেই চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে জয়শঙ্কর সিশেলসে যান। সেখানে এই চু্ক্তি নিয়ে আলোচনা হয়।

চুক্তিটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে ভারত মহাসাগরে নজরদারি আরও বাড়াতে পারবে। চীনকে চাপে রাখতে সামরিক উপস্থিতিও বাড়বে ভারতের। সূত্র : এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়