শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৪ বয়সে মারা গেলেন ‘বিটল বেলি’ কার্টুনিস্ট ওয়াকার

উপল বড়–য়া : কমিক স্ট্রিপ আর্টিস্ট মর্ট ওয়াকার মারা গেলেন ৯৪ বছর বয়সে। ১১ বছর বয়স থেকে পত্রিকায় কার্টুন প্রকাশ করে আসা মর্ট স্ট্যামফোর্ড শহরের কানেক্টিকাটের নিজ বাড়িতেই চির বিদায় নেন। বয়সজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার বড় ছেলে গ্রেগ ওয়াকার।

জীবিত অবস্থায় মর্ট হাফ ডজন কমিক স্ট্রিপের সঙ্গে জড়িত থাকলেও মূল সাফল্য আসে ‘বিটল বেলি’ কার্টুন স্ট্রিপের হাত ধরে। প্রথম দিকে তার ‘বিটল বেলি’ পাঠকের মন কাড়তে ব্যর্থ হলেও পরবর্তীতে তিনি সাফল্যের মুখ দেখেন।

২য় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের নিয়ে করা তার ব্যঙ্গচিত্র লাখো পত্রিকা পাঠককে নাড়া দিয়েছিল। ১৯৪০ সালে ‘দ্যা স্যাটারডে ইভেনিং পোস্টে’ ওয়াকার ধারাবাহিকভাবে স্পাইডার কার্টুনটি শুরু করেন। কিন্তু ১৯৫০ সালে কলেজ হিউমার স্ট্রিপ হিসেবে তিনি স্পাইডার নাম পরিবর্তন করে ‘বিটল বেলি’ নাম রাখেন। ভয়েস অব আমেরিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়