শিরোনাম
◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করুন, নইলে ক্ষমতাচ্যুত করবো: থেরেসাকে কনজারভেটিভ এমপি

সজিব সরকার: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে পদত্যাগ করার তারিখ ঠিক করতে বলেছেন ব্রিটিশ কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান এমপি গ্র্যান্ট সেপস। তার মতে, থেরেসার পদত্যাগ করাটাই ভাল, নইলে দলের বিদ্রোহী এমপিদের দ্বারা তার ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি তার পদত্যাগের সময়সূচী ঘোষণা না করে, আমরা অনাস্থা ভোটে যেতে বাধ্য হব। তার অতিমাত্রায় ক্ষমতার চর্চা ও অভ্যন্তরীণ সব বিষয়ে হস্তক্ষেপের কারণে দলে বিভক্তি তৈরি হয়েছে এবং দলটির ক্রমাগত বিতর্কিত সমালোচনার কারণে দলের সংসদ সদস্যরা হতাশ হচ্ছে।

থেরেসার শাসন ব্যবস্থা নিয়েও উদ্বিগ্ন সেপস। থেরেসা তার শাসন ব্যবস্থায় যদি পরিবর্তন নিয়ে না আসে তবে লেবার পার্টির প্রধান জেরেমি করবিন সামনের নির্বাচনে জয়লাভ করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

কনজারভেটিভ আর এক এমপি জনি মারসার রবিবার দ্য মেইলকে বলেন, ‘আমাদের আরও ভাল করতে হবে, নইলে আগামী নির্বাচনে এর মূল্য দিতে হবে।’

সেপস বলেন, ‘কনজারভেটিভ দলের কয়েকজন এমপি দলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে আসার জন্য দলের সিনিয়র নেতা স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে চিঠি পাঠিয়েছেন। এবং তিনি যদি মোট ৪৮টি চিঠি পায়, তবে দলের নিয়মানুসারে অনাস্থা ভোটের আয়োজন করতে বাধ্য হবেন। তিনি এখনও বলেননি তিনি কতগুলো চিঠি হাতে পেয়েছেন, তবে একটি উৎস থেকে জানা যায় এ সপ্তাহের মধ্যেই তা ৪০ ছাড়িয়ে যাবে।’ ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়