শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় দুই বছরে প্রায় ৬ হাজার বেসামরিক নাগরিক নিহত

আনন্দ মোস্তফা: সিরিয়ায় গত দুই বছরে ৫ হাজার ৭৮৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ‍'সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস' নামে একটি মানবাধিকার সংগঠন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে এক হাজার ৫৯৬ জন শিশু ও ৯৯২ জন নারীও রয়েছে।
এছাড়াও প্রায় ২৩ লাখ মানুষ তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে।

গত তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকার বিরোধী বিদ্রোহী, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটসহ যুক্তরাষ্ট্র ও রাশিয়া নানামুখী সামরিক সংঘর্ষে লিপ্ত হয়। মূলত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান হামলা এতো বেশি বেসামরিক জনগণের মৃত্যুর কারণ বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।

সংস্থাটির দাবি, রাশিয়ান বাহিনী দুই বছরে কমপক্ষে ২৯৪টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মধ্যে তারা হাসপাতাল লক্ষ্য করে ১৪১ বার হামলা চালিয়েছে। এতে চিকিৎসা সেবায় নিয়োজিত ৫৩ জন নিহত হয়েছে। তাছাড়া ২১৭টির মতো হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে রাশিয়ান বাহিনী।

জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ বাস্তুহারা হয়েছে। আন্দালু নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়