শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে জঙ্গিবিমান, বিমানসেনা ঢেলে সাজাচ্ছে মার্কিন বিমান বাহিনী

হাসান : আফগানিস্তানে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী (ইউএসএএফ) কান্দাহার বিমান ঘাঁটিতে জঙ্গিবিমান, বিমান সেনা ও অন্যান্য সরঞ্জামের আকার ও আয়তন বৃদ্ধি করছে। বিমান বাহিনীর এক বিবৃতিতে এক কথা বলা হয়।

ইউএসএএফ ওই বিমান ঘাঁটিতে এ-১০ ও এমকিউ-৯সহ বিভিন্ন ধরনের জঙ্গিবিমান মোতায়েন করেছে। এগুলো আফগানিস্তানে বিমান শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইউএসএএফ জানায়, যুক্তরাষ্ট্রের নতুন দক্ষিণ এশিয়া নীতির আওতায় ‘অপারেশন ফ্রিডম সেন্টিনেল’ ও ‘রেজ্যুলেট সাপোর্ট মিশন’-এর তৎপরতা পরিচালনার জন্য আফগান ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্স এবং মার্কিন বাহিনীর চাহিদার প্রতি দৃষ্টি রেখে নতুন জঙ্গীবিমান ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এই উদ্যোগ বিভিন্ন ধরনের মিশন যেমন: ক্লোজ এয়ার সাপোর্ট, পার্সোনেল রিকভারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি পরিচালনার সামর্থ্য বাড়াবে। সূত্র : জানিস ডিফেন্স উইকলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়