শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ উভয়গ্রুপের ১২ জন আহত হয়েছে।শনিবার সন্ধ্যা সাতটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামে ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে রত্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের পুত্র রতন সন্যামাতের সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশী টেনু সন্যামাতের পুত্র সজিবের বিরোধ চলে আসছিলো।

রতন সন্যামাত জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা সাতটার দিকে তার বোনজামাতা সুমন সিকদারের ওপর সজিব ও তার লোকজনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে তারা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে জখম করে।

সজিব ও তার সহযোগীদের হামলায় গুরুতর জখম সাবেক চেয়ারম্যান হোসনেয়ারা বেগম তার পুত্র রতন সন্যামাত, কন্যা লিজা বেগম, চাঁপা বেগম, সুর্বনা বেগম ও তার জামাতা সুমন সিকদার, প্রতিবেশী মিরাজ সন্যামাতকে প্রথমে উপজেলা হাসপাতালে ও সেখান থেকে মুমূর্ষ অবস্থায় রাত আটটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সজিবের শ্বশুর ফরহাদ হোসেন জানান, রতন ও তার বোনজামাতা সুমন সিকদার দীর্ঘদিন থেকে ওই এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় সজিব বাঁধা প্রদাণ করলে রতন ও তার সহযোগীরা ধারালো অস্ত্রনিয়ে প্রথমে হামলা চালায়।

এতে সজিব সেরনিয়াবাত, তার মা সালমা বেগম, বোন সিমু আক্তার, মিতু খানম ও মামা রাসেদ গুরুতর জখম হয়। তাদেরকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও পরে রাতেই আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়