শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করল না ভারত

আবু সাইদ: প্রজাতন্ত্র দিবসে ভারত ও পাকিস্তানের  সীমান্তরক্ষীদের মধ্যে মিষ্টি বিনিময়ের প্রচলন থাকলেও এবার সেই নিয়মে ছেদ পড়লো। শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবসে সীমান্তে মিষ্টি বিনিময় করে নি ভারত। গত কয়েকমাসের সীমান্ত পরিস্থিতির কারণেই এই নিয়মের লঙ্ঘন হলো বলে ভারতীয় সূত্রে জানোনো হয়েছে।

সম্প্রতি ভারত-পাক সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছে। এর জেরে সীমান্তে গোলাগুলি-সংঘর্ষ ঘটছেই। প্রতিদিনই মৃত্যু হচ্ছে সেনা জওয়ানের বা আমজনতার। এই উত্তপ্ত পরিস্থিতিতে মিষ্টি বিনিময় সম্ভব নয়, তাই শুভেচ্ছা বিনিময়ের কোনও উদ্যোগও নেয়নি বিএসএফ। বিএসএফ-এর তরফে সেই বার্তা বৃহস্পতিবার পাকিস্তানি রেঞ্জার্সদের জানিয়ে দেওয়াও হয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েকবছর ধরে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, দিপাবলী সহ নানা অনুষ্ঠানে দুদেশের নিরাপত্তাবাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে আন্তর্জাতিক সীমান্তে। কিন্তু গত কয়েকমাসের পরিস্থিতির জেরে এবছর সেই নিয়ম লঙ্ঘন করা হল।সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়