শিরোনাম
◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ যে কারণে নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে অনীহা অস্ট্রেলিয়া বোর্ডের

এ. জামান: ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে এ বছর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে স্বয়ং অস্ট্রেলিয়াই বাংলাদেশের সাথে সিরিজ আয়োজন করতে অনীহা প্রকাশ করছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের নিকট বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আয়োজনে অস্ট্রেলিয়া কেন এই অপরাগতা প্রকাশ করছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়নি। তবে উল্লেখিত কিছু সমস্যা দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা নাকি বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে কোন স্পন্সর খুঁজে পাচ্ছে না। সেই সাথে তাদের সম্প্রচার স্পন্সর চ্যানেল নাইনও নাকি বাংলাদেশ সিরিজ কাভার দিতে পারবেনা বলে জানিয়েছে। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নাকি এজন্য বিসিবিকে ক্ষতিপূরণও দিতে রাজি আছে।

উল্লেখ্য যে, ২০১৫ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে সেই সফর স্থগিত করে। তবে অনেক ঘটনার শেষে ২০১৭ সালে তারা বাংলাদেশ সফরে আসে। টাইগারদের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলে তারা একটিতে হেরে যায় ও একটি জয় পায়। ক্রিকফেঞ্জি

  • সর্বশেষ