শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের পরেই সিনেমা : চিত্রনায়ক জিৎ

ইমতিয়াজ মেহেদী হাসান : কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ বলেছেন, দুই বাংলায় সিনেমা এমন একটি বিনোদনের জায়গা যেটি আসে তালিকায় রিলিজিয়ন (ধর্ম) এর পর। তাই আমার দৃঢ় বিশ্বাস থেকে বলছি, সিনেমা কোনোদিন বন্ধ হবে না। হলমালিকদের প্রতি আমরা একটাই অনুরোধ থাকবে, আপনারা সিনেমা হল বন্ধ হলে ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। বরং সেই বন্ধ হওয়া হলকে পুনরায় চালু করার জন্য উদ্যোগ নেবেন। দেখবেন আগের থেকেও বেশি মানুষ হলমুখী হচ্ছে। কারণ মানুষ বিনোদন চায়, ভালো সিনেমা চায়। এর জন্য রিলেটেড জিনিস (হল) কে তাই আমাদের ভালো রাখতে হবে। রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

রাজধানীতে ‘ইনস্পেক্টর নটি কে’ সিনেমার মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিৎ বলেন, এদেশের মানুষ অনেক আন্তরিক। আর আতিথেয়তার কথা কী বলব, জবাব নেই। এ কারণে বাংলাদেশে আসতে খুবই ভালো লাগে। মনে হয় নিজের দেশেই আছি।

এসময় সিনেমার সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটি খুব মজার এবং হাসির। গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক একটি ভালো গল্পের সিনেমা পেতে যাচ্ছে। আশাকরি সবার ‘ইনস্পেক্টর নটি কে’ ভালো লাগবে।

নাদের চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক কাজী হায়াৎ, মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ, চিত্রনায়ক রোশান, মডেল-অভিনেতা ও নবাগত চিত্রনায়ক সিয়াম আহমেদ, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ইনস্পেক্টর নটি কে’ সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অশোক পতি। জিৎ-ফারিয়া ছাড়াও এতে খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, কৌশিক প্রমুখ অভিনয় করেছেন।

সিনেমাটি ২৬ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়