শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা শরিফুল আলমের বাবা আর নেই

মাঈন উদ্দিন আরিফ: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলমের বাবা হাজী মো. সিদ্দিক মিয়া হঠাৎ গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার তার হার্ডের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরী ভাবে সিসিইউতে ভর্তি করিয়ে দেন তাকে।

ক্যাডোলজি প্রফেসর ডা. ক্যায়েসার নাসরুল্লাহর তত্বাবোধায়নে চলছিল শরীফুল আলমের বাবার চিকিৎসা।

দীর্ঘ চার ঘন্টায়ও কোন উন্নতি না হওয়ায় বিকেল সাড়ে চারটায় তাকে ইনজিওগ্রাম করতে নিয়ে যান ডাক্তাররা। ইনজিওগ্রাম করিয়ে আবারো সিসিইউতে নিয়ে আসলে হঠাৎ আবারো হার্ড ব্লক হয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মারা যান সিদ্দিক মিয়া।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাবা হাজী মো. সিদ্দিক মিয়ার মাগফেরাত কামনায় তার শুভাঙ্খাকি ও আত্মীয় সজনসহ সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

হাজী মো. সিদ্দিক মিয়ার নামাজের জানাজা আগামীকাল শুক্রবার বিকেল তিনটা তার নিজ জেলা কুলিয়ার চর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এই দিকে বিএনপি নেতার বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মোহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, চেয়ারপারসনের মিডিযা উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার ও চেয়ারপারসনের গুলশান কার্যালের কর্মকর্তা প্রকোশলী মো. জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়