শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে টপকাতে ?

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এ সিরিজের সাফল্য হিসাব-নিকাশের পরিধি যে আরো বিস্তৃত করছে। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন সপ্তম স্থানে। বাংলাদেশের চেয়ে স্বল্প ব্যবধানে এগিয়ে র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। তবে কি পাকিস্তানকে টপকাতে পারবে বাংলাদেশ?

বর্তমান অবস্থার বিবেচনায় পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তান একই সময়ে দুটি আলাদা টুর্নামেন্টে খেলছে। বাংলাদেশ দেশের মাটিতে খেলছে ত্রিদেশীয় সিরিজ, আর পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পরে এখন টি-টোয়েন্টি খেলছে। মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তান যেখানে প্রতিটি ম্যাচে ওয়ানডে সিরিজ শেষ করেছে, সেখানে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের এখন পর্যন্ত অপরাজিত দল। ফলে র‍্যাংকিংয়ে পাকিস্তানের সঙ্গে একটু একটু ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে ৩ রেটিং পয়েন্ট পিছিয়ে। পাকিস্তানের ওয়ানডে রেটিং ৯৬, যেখানে বাংলাদেশের ৯৩! পাকিস্তানের ঘাড়ে যেন নিশ্বাস ফেলছে বাংলাদেশ।

সিরিজে বাংলাদেশের হাতে এখনো দুই ম্যাচ বাকি। সিরিজের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ম্যাচ দুটোতে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। এ দুই ম্যাচে যদি জিতে যায়, তবে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়াবে ৯৫। সে ক্ষেত্রেও পাকিস্তানকে টপকাতে পারবে না বাংলাদেশ। তবে পাকিস্তান ও বাংলাদেশের রেটিং ব্যবধান আরো কমে যাবে।

তবে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ যদি তাদের বর্তমান দলের সাফল্য ধরে রাখতে পারে, তবে আগামী মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেই র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে যেতে পারবে অনায়াসেই।

সূত্র: এনটিভি

  • সর্বশেষ