শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার ২০২২ বিশ্বকাপের নিরাপত্তায় ভারতের সাহায্য চায়!

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপের নিরাপত্তার জন্য ভারতের কাছে সাহায্য চাইল কাতার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কাতারের ফুটবল আয়োজক সংস্থা ২০২২ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য ভারত সরকারের কাছে আবেদন করে।

২০০৬ মুম্বাইয়ে জঙ্গি হামলার সময়ে ভারতের নিরাপত্তবাহিনীর পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে কাতারের ফুটবল বিশ্বকাপের আয়োজক সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যে তাদের আবেদন খতিয়ে দেখছে ভারত সরকার।

সূত্রের খবর, ইতিমধ্যে ভারত সরকার ২০ জন আইপিএসকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই আইপিএস অফিসারদের বেছে তালিকা তৈরি করা হয়েছে।

আইপিএল, আইএসএল ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতের বিভিন্ন স্টেডিয়ামে এই অফিসাররা নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে খবর। কাতারের বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শন করে এই আইপিএস অফিসাররা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন বলে জানা গেছে। -বিডিপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়