শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্কুল সহপাঠির গুলিতে নিহত দুই শিক্ষার্থী, আহত ১৮

মরিয়ম চম্পা : যুক্তরাষ্ট্রের কেনটাকিতে স্কুল সহপাঠির গুলিতে নিহত হয়েছে দুই শিক্ষার্থী এবং আহত হয়েছে অন্তত ১৮ জন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় গুলিবর্ষণকারী বেনটনের মার্শাল কাউন্টি হাই স্কুলের একটি কমন এলাকায় প্রবেশ করে পিস্তল বের করে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি শুরু করে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার একটি হাই স্কুলে এক কিশোরের গুলিতে দুই শিক্ষার্থী নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার রয়টার্সের বরাত দিয়ে অঙ্গরাজ্যের গভর্নর ও পুলিশ জানায়, ক্লাশ শুরুর ঠিক আগে এ ঘটনায় গুলিবর্ষণকারী কিশোরকে আটক করা হয়েছে। গুলিতে ১৫ বছর বয়সী কিশোরী বেইলি হোপ ও ১৫ বছর বয়সী কিশোর প্রিসটন কোপ নিহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে তারা। হতাহতদের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
বন্দুকধারীর পরিচয় ও গুলিবর্ষণের কারণ জানায়নি পুলিশ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়