শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূল অস্ত্র স্পিন ছাড়াই মাঠে নামলো ভারত

স্পোর্টস ডেস্ক: গত কয়েক বছর ধরেই স্পিন অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ করে আসছে ভারত। আজ লজ্জা এড়ানো টেস্টে সেই স্পিন অস্ত্র ছাড়াই মাঠে নেমেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে বিরাট কোহলিরা।

আজকের ম্যাচে ভারত চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। রোহিত শর্মার বদলে আজ একাদশে রাখা হয়েছে অজিঙ্কা রাহানেকে। আর স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের বদলে একাদশে রাখা হয়েছে পেসার ভুবনেশ্বর কুমারকে। দক্ষিণ আফ্রিকাও একাদশে কোনও স্পিনার রাখেনি।

ভারত যদি এই ম্যাচে হেরে যায় তাহলে সিরিজে তারা হোয়াইটওয়াশ হবে। কারণ, প্রথম দুই ম্যাচে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা জয় পেয়ে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে। মূলত কন্ডিশন বুঝে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই আজ ভারত পেস নির্ভর একাদশ সাজিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩ রান।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হার্দিক পান্ডিয়া, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষ), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জ্যাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডেন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), আন্দিল ফেহলাকওয়াইও, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, মরনি মরকেল, লুঙ্গি এনগিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়