শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ মাঠের সংগঠন

আহমদ হোসেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। তার মুখ থেকে কখন কি বের হয়, তিনি নিজেও জানেন না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে না, এটি তিনি কেমন করে জানেন? আওয়ামী লীগ একমাত্র দল, যারা বাংলাদেশের রাজনীতিতে প্রাচীন ও জনপ্রিয় দল। আওয়ামী লীগ জনগণের মাঠ থেকে তৈরি হয়ে এসেছে। এটি কোনো জেনারেলের পকেট থেকে জন্ম হয়নি। মির্জা ফখরুল যে দল করেন, সেটি একজন জেনারেলের পকেট থেকে জন্ম হয়েছে।

তার দলের প্রধান যেভাবে কথা বলতেন, তিনিও সেভাবে কথা বলছেন। তিনি কিভাবে বলতে পারলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে না? এই দেশে আওয়ামী লীগ কী এতোটাই ঠুনকো দল যে, তাদের সম্পর্কে একটি কথা বললাম আর হয়ে গেল? আমার মনে হয়, এমন কথা বলার পেছনে তাদের কোনো উদ্দেশ্য আছে। তারা দেশে অরজগতা তৈরি করতে চাইছে। মানুষকে আগের মতো জ্বালাও পোড়াও নীতিতে নিতে চাচ্ছে।

কিন্তু তিনি বোঝেন না, এই দেশের মানুষ শান্তিতে বিশ্বাসী। এভাবে আবোল তাবোল বক্তব্য দিয়ে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। দেশের মানুষ বিএনপির দুর্নীতি দেখেছে। তারা কিভাবে দেশের ক্ষতি করেছে সেটি দেখেছে। তাই আর কোনোভাবে এই দেশের মানুষকে তারা বোকা বানাতে পারবে না। ক্ষমতায় আসা থাকুক দূরের কথা।

পরিচিতি : সাংগঠনিক সম্পাদক
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়