শিরোনাম
◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত ◈ ট্রাম্প যে কারণে ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অটিজমদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট :  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়  অটিজম শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে পড়ে।

সোমবার মহিউদ্দিন আহমেদ এই কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শুধু নিজ উপজেলা নয়,  চেষ্টা করছি আমার এলাকার বাইরেও জনকল্যাণমূলক কাজ করার।

মহিউদ্দিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই অটিজম শিশুদের নিয়ে নানা কাজ করছেন। আমি সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। তবে এই শিশুদের উন্নয়ন তথা শিশুদের কল্যাণে সমাজের সবার এগিয়ে আসা প্রয়োজন।

এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক মুক্তার হোসেন, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসানুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা কাউসার হীরা, খান মহাম্মাদ বিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়