শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যৌবন তোমার, আর বেদনা আমার?’

গোলাম মোর্তোজা : অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন ‘অভিলাষী মন’র এক তরুণ কবিকে। নিজের বেদনা বা যন্ত্রণা বা প্রতিহিংসা অন্যের উপর চাপিয়ে দেয়ার এই সময়ে, কথাটা মনে পড়ল। যদিও সেই কবির বেদনা বা যন্ত্রণা ছিল প্রত্যাশা থেকে,প্রতিহিংসা ছিল না। এখন প্রতিহিংসার পরিমানটাই বেশি।

আমার যা লেখার যা বলার লিখছি- বলছি, আমি যেভাবে চিন্তা করি সেভাবে। আপনার ভাবনা- চিন্তার সঙ্গে কখনো মিলে যেতে পারে, নাও পারে। যা মিলছে না, প্রত্যাশা থাকলে তা নিশ্চয়ই বলতে পারেন। সেই প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি, গ্রহণ করব কি করব না, সেটা একান্তভাবেই আমার ব্যাপার।

যারা প্রত্যাশা নয়, নিজের প্রতিহিংসার প্রকাশ আমার মধ্য দিয়ে করতে চাইছেন তাদের উদ্দেশে বলছি, আমার উপর জোর করে চাপানোর চেষ্টা করতে পারেন না।’নীতি কথা’ বলি, এমন দাবি কখনো করিনি। এমন কিছু বলে কটাক্ষ করার অধিকারও কাউকে দেই নি।

আপনার ভেতরের রাগ- ক্ষোভ, প্রতিহিংসা আকারে প্রকাশ করছেন, করেন। আমাকেও তা করতে বলবেন না। প্রতিহিংসার এই ডামাডোলে নিজেকে সম্পৃক্ত করছি না, সচেতনভাবেই। যা লিখছি না, তা হয়ত কখনও লিখব। আমার মত করে লিখব। অথবা কখনও লিখব না।
আপনার প্রতিহিংসার প্রকাশ নিজের মুখ- কলমে নিজেই প্রকাশ করেন। আমাকে নিয়ে না ভাবলেও চলবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়