শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ও গুগলের কাছে অর্থ দাবি রুপার্ট মারডকের

মরিয়ম চম্পা : ফেসবুক ও গুগলের মতো মাধ্যমগুলোর কাছে অর্থ দাবি করেছেন মিডিয়া মোঘল রুপার্ট মারডক। এ্যামপায়ার নিউজ কর্পোরেশন ও ফক্স নিউজ চ্যানেলের চেয়ারম্যান মারডক সোমবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বলেন, ‘মিডিয়া অর্গানাইজেশন ও টেকনোলজি কোম্পানি গুলোর মধ্যে চুক্তির মধ্য দিয়ে উভয়ই সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে।’
তিনি আরও বলেন, ‘মিডিয়া বা প্রযুক্তি কোনোটই আলাদা কোন বিষয় নয়, একে অন্যের পরিপূরক। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, মিডিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে ফেইজবুক ও গুগলকে পাশে পাওয়া। এই প্রক্রিয়ায় ফেসবুক ও গুগল গণমাধ্যমকে নির্দিষ্ট অংকের মূল্য পরিশোধের মধ্যে দিয়ে তাদের মূল্যবান তথ্যের প্রচারণায় একই প্লাটফর্মে অবস্থান করবে।’
রুপার্ট বলেন, কিছু অশ্লীল বা কৌতুকপূর্ণ নিউজ পরিবেশন করে তারা আর্থিকভাবে লাভবান হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে, তাদের খুব একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতা নেই। তাই ফেসবুক ও গুগলের উচিত চুক্তির মধ্য দিয়ে বিষয়টি জোরদার করা। তারা যে পরিমান আয় করেন সে তুলনায় এই চুক্তির অর্থের পরিমান খুবই কম।
তিনি বলেন, স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন কর্তৃপক্ষের সহায়তায় তারা এই আর্থিক লেনদেন করতে পারবে। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়