শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ওয়াসার ছয় সিবিএ নেতার জামিন

হিরা তালুকদার: ঢাকা ওয়াসার শ্রমিক-কর্মচারি ইউনিয়নের (সিবিএ) ছয় শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একটি ভাংচুরের মামলায় আসামিদের করা জামিন আবেদনের শুনানি করে বিচারপতি কৃঞ্চা দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আট সপ্তাহের জন্য এ জামিন আদেশ দেন। এ সময়ের মধ্যে আসামিদের নিম্ম আদালতে আত্মসমর্পনের জন্য বলা হয়েছে।

রাজধানীর তেজগাঁও থানার দায়ের করা এ মামলায় হাইকোর্টে জামিনপ্রাপ্তরা হলেন- ওয়াসার সিসিএ-এর বর্তমান সভাপতি আনিস উজ-জামান শাহীন খান, সহ- সভাপতি শাহাবুদ্দীন সরকার ও শাহ আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তি মাহমুদ ও মোহাম্মদ আলম। হাইকোর্টের আদেশের পর মুক্তি মাহমুদ বলেন, ‘ঢাকা ওয়াসার সিবিএ-এর সাবেক কার্যনির্বাহী কমিটি যারা অবৈধভাবে আবারও নেতৃত্ব দিতে চাইছে তারাই সিবিএ অফিস ভাংচুর করে আমাদের বর্তমান বৈধ কমিটির বিরুদ্ধে এ মিথ্যা মামলাটি করেছে। হাইকোর্ট আমাদের ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়